বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জের প্রবাসী তরুণের দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৭৫০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামের মিলন মিয়ার ছেলে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান সজিব। সেখানে জেদ্দার একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতেন। রবিবার বিকেলে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com