বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত টাকা ও সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, সমাজের সকল ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে, নারী এখন আর অবহেলার পাত্র নয়, সমাজের সকল উন্নয়নমূলক কাজের সফল অংশীদার হচ্ছে নারী। নারীদের যোগ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্চে। একটি পরিবারের সফলতার মূল কারিগর হচ্চে নারী। অতএব নারীদের সম্মান ও মর্যাদা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বানিয়াচং কর্তৃক আয়োজিত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরআইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলার নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত টাকা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং-আজিমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আল নূর তারেক’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আখঞ্জী।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইন্টেনেন্স প্রোগ্রাম-২(আরআইআর এমপি-২) এর মাধ্যমে ১৬/৪/২০১৪ হইতে ১৫/৪/২০১৮ ইং পর্যন্ত ৪ বছরের ১শ ৫০জন শ্রমিকের সঞ্চয়কৃত ১ কোটি ১০ লক্ষ ১২ হাজার ৭শ ১৭ টাকা বিতরণ করা হয়েছে। এ সময় সকল কর্মীদের হাতে কাজের স্বীকৃতি সরূপ সনদপত্রও তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com