শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে ডোবার কচুরিপানার ভিতর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সোনাই আশ্রয়ন প্রকল্পের পাশের একটি ডোবা থেকে মায়েশা (২০) নামে এক অন্তস্বত্তা গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধুর পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন লাশ পাশর্^বর্তী ডোবার কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লা জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ডোবার ভিতরে কচুরিপানার মধ্যে একটি মৃত দেহের দুটি পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গৃহবধু মায়েশার স্বজনরা তার পরিচয় সনাক্ত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ^াশুরী রুমানা (৫২) কে আটক করেছে। নিহত মায়েশা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্র জানায়, প্রায় ১ বছর আগে মাধবপুর সোনাই আশ্রয়ন প্রকল্পে মৃত মুক্তিযোদ্ধা হাসিম মিয়ার ছেলে সোহাগ ওরপে রমজান মিয়ার প্রেম করে মায়েশাকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। প্রায় ১০দিন আগে মায়েশা নিখোঁজ হয়। বহু খোঁজাখুজি করেও সন্ধান মিলছিল না। এরই মধ্যে স্বামী আত্মগোপনে চলে যায়। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহাগের মা রুমানা (৫২) কে আটক করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com