শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনার বাংলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার রাধাপুর, সাদুল্লাহ, জয়নগর এবং দীঘলবাক গ্রামবাসীর আয়োজনে গতকাল সোমবার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনার বাংলা নামের নৌকা চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় নবীগঞ্জ উপজেলার পঙ্খিরাজ এবং তৃতীয় স্থান অর্জন করে একই উপজেলার হালিতলা গ্রামের শাহজালাল তরী।
প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর তীরে হাজার হহাজার লোকের সমাগম ঘটে। অনেকে বিভিন্ন নৌকযোগে এসে তা উপভোগ করেন।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী। প্রথম পুরস্কার হিসেবে সোনার বাংলাকে দেওয়া হয় একটি ঘোড়া, দ্বিতীয় পুরস্কার রানার্স আপ দলকে রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী পান একটি খাসি।
এছাড়াও নবীগঞ্জের করিমপুর গ্রমের জয় পবন, জগন্নাথপুরের কুতুব উদ্দিন তরী এবং সুনামগঞ্জের শারপারা এলাকার উড়ালপঙ্খিকে দেওয়া হয় শান্তনা পুরস্কার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজনের সার্বিক ব্যয়ভার বহন করেন ইংল্যান্ড প্রবাসী ফেরদৌস আলম নৌশাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com