শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাহুবলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নূর শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী, অমল শ্রেষ্ঠ শিক্ষক ও চম্পা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নির্বাচন করা হয়েছে। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলার বালিচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার ভট্টাচার্য্য উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা ভট্টাচার্য্য শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
এছাড়া কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, গাংধার সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দামোধর চক্রবর্তী বিশাল শ্রেষ্ঠ কাপ শিশু, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি মোঃ নাসির উদ্দিন শ্রেষ্ঠ কর্মচারী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com