সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে গাঁজা উদ্ধার ॥ দৌড়ে পালাল মাদক ব্যবসায়ী

  • আপডেট টাইম রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেল ষ্টেশনে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান গাঁজা উদ্ধার করেন পুলিশ। পুলিশের দাবি তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাধন মিয়া (২৫) দৌড়ে পালিয়ে যায়। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমনন্দপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। ফাঁড়ির এসআই দেওয়ান রমজান আলী জানান, শনিবার সকালে মাদক বিরোধী অভিযানে তেলিয়াপাড়া রেল ষ্টেশন থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি আচ করতে পেরে মাদক ব্যবসায়ী বাধন পালিয়ে যায়। এ ঘটনায় বাদশা মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com