সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে ভেজাল বিরোধী অভিযান দুইটি আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা ২ হাজার আইসক্রিম ধ্বংস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুইটি আইসক্রিম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা ও ২ হাজার আইসক্রিম ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরের দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে বানিয়াচংয়ের বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বড় বাজারের আনন্দ আইসক্রিম কারখানা ও বাবুল আইসক্রিম কারখানা থেকে ক্ষতিকর রং মিশ্রিত ২ হাজারেরও বেশি আইসক্রিম জব্দ করা হয়। এ সময় এলাকাবাসীর সামনে জব্দকৃত এসব আইসক্রিম ধ্বংস করা হয়। পাশাপাশি ক্ষতিকর রং মিশানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ফ্যাক্টরীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজার এলাকার আরো কয়েকটি আইসক্রিম কারাখানায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আইসক্রিম কারখানাগুলোকে ক্ষতিকর রং না মেশানো এবং স্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের জন্য সতর্ক করে দেওয়া হয়। একই দিনে খাবার ঢেকে না রাখার অপরাধে বাজারের আল আমিন রেস্টুরেন্টকেও ৫০০ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com