রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উপজেলার লোহাখলা গ্রামের পার্শ্ববর্তী করাঙ্গী নদীতে উজান থেকে ভেসে আসা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বাহুবল ইউনিয়নের লোহাখলা গ্রামের পাশ^বর্তী করাঙ্গী নদীতে একজন মহিলার গলিত লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খরব দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় প্রত্যক্ষদর্শীদের সংবাদের ভিত্তিতে উপজেলার লোহাখলা গ্রামের নদী থেকে আনুমানিক ৪০ বৎসরের অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ঐ লাশের পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com