রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে মারুফ মৃত্যুর রহস্য এখনও উৎঘাটিত হয়নি!

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ছাতিয়াইন রেলষ্টেশন এলাকার মারুফ মিয়া (৪০) মৃত্যুর ২০ দিন পরও রহস্য উৎঘাটিত হয়নি। মূল হোতারা ধরা চোয়ার বাহিরে। মামলার অভিযোগ ও নিহতের মা রহিমা খাতুন জানান, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মারুফ মিয়া ছাতিয়াইন রেলওয়ে ষ্টেশনের পাশে চা বিক্রি করত এবং স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ীতে বসবাস করতেন। কিন্তু প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। এর জের ধরে শ্বশুর বাড়ীর লোকজন মারুফকে মারধোর করেতন। ১৬ জুলাই বিকালে তাকে শ্যালকসহ অন্যন্যরা মারধোর করেছে বলে তার মাকে জানায় এবং ঔষধ কিনার জন্য তার মায়ের কাছ থেকে ২ শত টাকা চেয়ে নিয়ে চলে যায়। ১৮ জুলাই সকালে ছাতিয়াইন রেলওয়ে মাষ্টারের পরিত্যক্ত ভবনে মারুফের লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। মারুফের মা রহিমা বেগম ওই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে জলিল মিয়া (৩৫) বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২), জুয়েল মিয়া (৩০) ও বাচ্চু মিয়া (৫০) কে সন্দেহ পোষন করে থানায় একটি লিখিত দরখাস্ত দেয়। থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এ ঘটনায় একটি মামলা রুজু করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার এসআই আজিজুর রহমান নাঈম জানান-মারুফ মিয়া মৃত্যুর কারন উৎঘাটনে তদন্ত চলছে। যারা এর সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস.এম রাজু আহম্মেদ বলেন, এ মামলাটির তদন্ত কাজ চলছে। আশা করি দ্রুতই এর রহস্য পুলিশ উৎঘাটন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com