বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

গৌরাঙ্গ লাল দাস চৌধুরী হত্যাকান্ডের ঘটনায় ব্যকসের নিন্দা ও ক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বেবী স্ট্যান্ড এলাকার সোমা ষ্টোরের মালিক গৌরাঙ্গ লাল দাস চৌধুরী নির্মম হত্যাকান্ডের ঘটনায নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি-ব্যকস। সমিতির সভাপতি শামছুল হুদা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এক বিবৃতি এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, গৌরাঙ্গ লাল দাস চৌধুরী হত্যাকান্ডের ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সঞ্চার হয়েছে। তাই দ্রুত এই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যতায় শহরের ব্যবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। গত রবিবার সন্ধ্যার পর ব্যকস নেতৃবৃন্দ গৌরাঙ্গ লাল দাস চৌধুরীর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সহ-সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল, সমাজ কল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com