শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ চৌধুরীর পুত্র মোঃ জালাল উদ্দিনের পরিবারের জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মুক্তিযোদ্ধার পরিবার।
এর পূর্বে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে প্রতিপরে লোকজন। এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চৌধুরীর পুত্র জালাল উদ্দিনের পরিবারের সাথে একই গ্রামের প্রতিবেশী মোঃ আকলিছ উল্লার পুত্র মোঃ নুনু মিয়া ও সবুজ মিয়া গংদের দীর্ঘদিন যাবত বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বসতভিটা ও রেকর্ডভুক্ত জায়াগার উপর দিয়ে প্রতিপক্ষ নুনু মিয়া ও সবুজ মিয়া গংরা জোরপূর্বক দখলের চেষ্ঠা করে। এ নিয়ে গত ২৮ মে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
হামলায় জালাল উদ্দিনসহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com