শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

আজমিরীগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বংশিবপাশা গ্রামে নাছিম মিয়া (২২) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শ^শুর বাড়ির লোকজন বলছে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তবে নাছিমের পরিবারের দাবী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
সূত্র জানায়, শিবপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র নাছিমের সাথে এক বছর আগে বিয়ে হয় একই গ্রামের মতিউর রহমানের কন্যা ঝুনাকির। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। এক পর্যায়ে ঝুনাকি নাছিমের সাথে রাগ করে পিত্রালয়ে চলে যায়। নাছিম সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ভাঙ্গারী ব্যবসা করে। গত বৃহস্পতিবার বিকেলে নাছিম সিলেট থেকে তার শ^শুর বাড়িতে আসে। শুক্রবার সন্ধ্যায় নাছিম গলায় ফাস দিয়ে অআত্মহত্যা করে। সকালে নাছিমের লাশ শ^শুর বাড়ির ঘরের পাশে গাছে ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিকেলে ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশটি হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com