সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৪৮০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কাজ করায় ছাত্রলীগের ৪ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্টিত হবে। উক্ত উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে অংশ নিতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা আওয়ামীলীগের লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়াকে মনোনীত করেন। উক্ত নির্দেশকে অমান্য করে ছাত্রলীগের কতিপয় নেতা প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আলাউদ্দিন মিয়ার (আনারস প্রতীক) পক্ষে অবস্থান নিয়ে কাজ করায় গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুপারিশক্রমে জেলা ছাত্রলীগ ৪ জনকে বহিস্কার করেন। বহিস্কৃত নেতৃবৃন্দরা হল, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপ্ত রায়, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ সাদ্দাম, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ দেব, শিবপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম মুছা। উল্লেখ্য, ইতিপূর্বে একই কারণে উপজেলা আওয়ামীলীগের ৭ নেতৃবৃন্দকে বহিস্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com