সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

৮২ উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্রামীণ অবকাঠামো কক্ষণাবেক্ষণ (টিআরবি-২য়) এর উন্নয়ন বরাদ্দের আওতায় বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, খেলার মাঠসহ ৮২টি প্রকল্পে ৩৯ লাখ টাকার চেক বিতরণ করেছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে তিনি এই চেক বিতরণ করেন। বিগত সাড়ে ৯ বছরে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত উপকারভোগীরা আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান জানান, বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, খেলার মাঠসহ ৮২টি প্রকল্পে উল্লেখিত বরাদ্দ প্রদান করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খন্দকার, হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ। এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com