সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের একজনসহ ২ মাদক ব্যবসায়ী সিলেটে র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের একজনসহ দুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবাসহ সিলেটে র‌্যাবের হাতে আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চুনারুঘাটের পঞ্চাশ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে রুমান মিয়া (২৫) ও নরসিংদীর রায়পুরা থানার সামিবাদদ গ্রামের মোহন মিয়ার ছেলে আল আমীন মিয়া (২৭)। বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সিলেট মেট্রোপলিটনের কোতয়ালী থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ ১৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল, দেশীয় তৈরি রামদা ও ছুরি উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা গেছে, কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, চুনারুঘাটের রুমান সিলেটের কুমারপাড়া এবং নরসিংদীর আল আমীন মিয়া সিলেট কোতোয়ালী থানার ছড়ারপড় লন্ডনী বিল্ডিংয়ে বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com