সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

উঠান বৈঠক হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখছে-জিকে গউছ

  • আপডেট টাইম বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে হবিগঞ্জ পৌরসভার উঠান বৈঠক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। উন্নয়ন কাজে নারীদের অংশগ্রহণসহ বৈঠকে উপস্থাপিত বিষয়াদি যথাযথভাবে পালন করলে পৌরসভার কর্মকান্ড আরো বেগবান হবে। হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ এসব কথা বলেন। তিনি মঙ্গলবার শহরের গোসাইনগর এলাকার মন্দির বাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পৌর কাউন্সিলর শেখ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন গোসাইনগর এলাকাকে প্রকল্পের আওতায় নেয়া হবে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন গোসাইনগরের মন্দির মেরামতের উদ্যোগ নেয়া হবে। তিনি পৌরসভার পক্ষ হতে ঘাটলা নির্মাণ করা হবে বলেও এলাকাবাসীকে আশ্বস্থ করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম, স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, ইউজিপ-৩ পরমার্শক মোঃ লালন শেখ, কমিউনিটি ফিল্ড ওয়ার্কার মমতাজ পারভীন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠক শুরুর পূর্বে গোসাইনগর এলাকার বাসিন্দাগন মেয়র আলহাজ্ব জি, কে গউছকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারা বাস্তবায়নকৃত উন্নয়ন কর্মকান্ডের জন্য তারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com