মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে জমি দখল করে গবাদি পশু লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের সন্দলপুর গ্রামের হকার নান্টু রায়ের বাড়ি এবং জমি দখল করে গবাদি পশু লুটপাট করেছে এক ব্যক্তি। এতে ভয়ে নিরাপত্ত্বাহীনতায় রয়েছে তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দলপুর গ্রামের মৃত হীরেন্দ্র লাল রায়ের ছেলে নান্টু রায় হকারী করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তার প্রতিবেশী প্রভাবশালী একটি পরিবারের লোকজনসহ কতিপয় ব্যক্তি এবং হরিপুর গ্রামের জনৈক ব্যক্তি মিলে গতকাল রবিবার দুপুরে তার বাড়িতে গিয়ে একটি গরু এবং বাছুর নিয়ে যায়। একই সাথে নান্টু মিয়ার বাড়ির ১৫ শতাংশ জমি দখল করে নেয় তারা। এর আগে তার এক বিঘার একটি ধানের জমিও তারা দখল করে নেয়। নান্টু রায় জানান, সে আর্থিকভাবে অস্বচ্ছল এবং প্রতিপক্ষ সম্পদশালী ও লাটিয়াল প্রকৃতির লোক হওয়ায় প্রতিদিনই হুমকি-ধামকির শিকার হচ্ছে সে। মামলা করলে তার দুই সন্তান এবং স্ত্রী নিরাপদে বাড়িতে থাকতে পারবে না বলেও হুমকি দিয়েছে এই প্রভাবশালীরা। এ ব্যাপারে সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com