মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রাজনগর মক্তবে ইসলামী প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাজনগর মক্তবে ইসলামী প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। শনিবার বিকেলে রাজনগর মক্তব কমিটি আয়োজিত মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেয়র তার বক্তব্যে বলেন, রাজনগর মক্তব একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মক্তব কমিটির সভাপতি মোঃ আব্দুল মোতালিব মমরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস শামীম, মক্তব্যের শিক্ষকবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মক্তবের কর্তৃপক্ষ এ শিক্ষা প্রতিষ্ঠানকে পৌরসভার পক্ষ হতে সহযোগিতা প্রদানের জন্য মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে মক্তবের ইসলামী প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com