বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চাঞ্চল্যকর কৃষক রজব আলী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল মিয়া (৪৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টিলাবাড়ি গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। জানা যায়, ২০০৬ সালের ২১ মে ওই গ্রামের টিলাবাড়ি গ্রামের মৃত আশ^ব আলীর পুত্র কৃষক রজব আলীকে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি থেকে ঢেকে নিয়ে এলোপাতাড়ি আঘাত করে কামাল মিয়াসহ আরও কয়েকজন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
এ ঘটনায় তার ছেলে বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা করেন। এর পর থেকে কামাল মিয়া পলাতক হয়। যার দায়রা নং-৪০/২০০৮ইং। উক্ত মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাক্ষি প্রমাণ শেষে কামাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২৫ বছর পলাতক থাকার পর পুলিশের তাড়া খেয়ে গত ২৪ জুন আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com