সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফুকে বিজয়ী করে গণতন্ত্র রক্ষা করুন-শেখ সুজাত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৬৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফুকে (চিংড়ি প্রতীকে) ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। তিনি গত বুধবার ও বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজার, শতক বাজার, ফুলতলী বাজারসহ গ্রামে গ্রামে, হাট-বাজারে এবং বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার, ভুমিহীন বাজার, বাশডরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এই এলাকার মানুষ আমাকে উপ-নির্বাচনে এমপি বানিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনিত ১৯ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান সেফুকে চিংড়ি মাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা শিহাব চৌধুরী, যুবরাজ গোপ, মাওঃ নুরুল ইসলাম, সফিউল রহমান বজলু, আবুল কয়ের খায়েদ, কাউছার আহমদ, এমএ রহিম, আব্দুল আলীম ইয়াসিনী, এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, মনর উদ্দিন, তোফাজ্জল ইসলাম বকুল, শামীম ইজদানী, এড.ফজলুল হক, খালেদ আহমদ, ওয়াহিদুজ্জামান জুয়েল, অলিউর রহমান প্রমূখ। পরে পৌর এলাকার ছালামতপুর হাজারী সেন্টারে কাউন্সিলর রুহুল আমীন রফুর সভাপতিত্বে এবং সদর ইউনিয়নের হালিতলা গ্রামে স্থানীয় মেম্বার সাজিদ মিয়ার সভাপতিত্বে পৃথক দু’টি নির্বাচনী সভায় বক্তব্য দেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া। এছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে ছোট ভাকৈর গ্রামে অপর এক নির্বাচনী সভায় যোগদান করেন শেখ সুজাত মিয়া। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ১৯ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com