রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অদিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে গতকাল রোববার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ঢাকনাবিহীন পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রি এবং ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে তরিকুল হোটেলকে ১ হাজার টাকা, সাজিদুর কনফেকশনারিকে ৪ হাজার টাকা, শাহাজালাল হোটেলকে ২ হাজার টাকা এবং তালুকদার ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহার করার জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com