বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্যাতিত সাংবাদিক জীবনের পাশে পুলিশ সুপার বিধান ত্রিপুরা

  • আপডেট টাইম শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৭৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশী নির্যাতনে শিকার চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। গতকাল শুক্রবার বিকেলে তিনি হাসপাতালে জীবনকে দেখতে গিয়ে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হবে বলে আবারো প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এছাড়াও তিনি জানান, কারো ব্যক্তিগত দায় পুলিশ বাহীনি নেবে না। যে অপরাধ করবে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। হাসপাতালে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জীবনের কাছ থেকে নির্যাতনের ঘটনার বর্ণনা শুনেন। এ সময় জীবন কান্নায় ভেঙ্গে পড়লে তাকে শান্তনা দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, হবিগঞ্জ প্রেসকাবের সহ-সভাপতি ঈসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস, শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, আবু হাসিব খান চৌধুরী পাবেল, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com