মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজমীগঞ্জে স্বামীর শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ॥ নৌবাহিনীর সৈনিক স্বামী স্ব-পরিবারে পলাতক

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে স্বামীর বাড়ি থেকে জাকিয়া সুলতানা তন্নী (২২) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার নগর পশ্চিমহাটি এলাকায় স্বামী জিল্লুর রহমানের বাড়ির শয়নকক্ষ থেকে হাটুভাঙ্গা ও রক্তাক্ত অবস্থায় তন্নীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। নিহত তন্নী উপজেলার শিবপাশা গ্রামের বং মহল্লার মৃত ডাঃ মোখলেসুর রহমানের মেয়ে।
২০২৫ সালের ১৮ জুলাই তন্নীর বিয়ে হয় আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর পশ্চিমহাটি এলাকার মুজিবুর রহমান ওরফে মোজাই মিয়ার ছেলে জিল্লুর রহমানের সঙ্গে। জিল্লুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা বনানী সদর দপ্তরে সৈনিক হিসেবে কর্মরত। সে সরকারি চাকরি করায় বিয়ের সময়ই পর্যাপ্ত পরিমাণ উপহার সামগ্রী দেয়া হয়। কয়েকদিন আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। তন্নীর পরিবারের দাবী, তন্নীকে স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন চালায়। বিষয়টি তন্নী তার পরিবারকে অবগত করে। স্থানীয় সূত্র জানায়, স্বামীর ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকেই স্বামী জিল্লুর রহমানসহ শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে রয়েছেন। নিহতের বোন মফু আক্তার অভিযোগ করেন, ‘আমার বোনকে হত্যা করে পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্নই সেটি প্রমাণ করে। এ বিষয়ে আজ সোমবার আজমিরীগঞ্জ আদালতে হত্যা মামলা দায়ের করব।’ তবে অভিযোগের বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি আকবর আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে শশুর বাড়ির লোকজন পলাতক থাকায় সন্দেহের তীর আরও ঘনীভূত হচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com