সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পুলিশের সাড়াষি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, নিজগাও গ্রামের ফেরদৌস মিয়ার পুত্র মাসুদুর রহমান মাসুম, দাউদনগর গ্রামের মৃত সৈয়দ মুস্তাক মিয়ার পুত্র সৈয়দ রেজাউল করিম ও আলাউদ্দিনের পুত্র মাহবুবুর রহমান। গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাড়াষি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবী তারা মাদক ব্যবসায়ী। এদিকে আটককৃত যুবকরা জানায়, পুলিশ তাদের পকেটে ইয়াবা দিয়ে ফাসিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com