রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

রাসেল চৌধুরী ‘চ্যানেল টুয়েন্টিফোর’ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত

  • আপডেট টাইম বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী টাইমস মিডিয়া লিমিটেডের মালিকাধীন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। সম্প্রতি ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এর এ.জি.এম (এডমিন ও অপারেশন) এহসানুল হক তামিম স্বাক্ষতি এক পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক রাসেল চৌধুরী ইতিপূর্বে চ্যানেল ওয়ান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বৈশাখী টিভি, দৈনিক সকালের খবর ও দেশের শীর্ষ অনলাইন পোর্টাল ‘বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম’-এ দীর্ঘদিন সত্যতা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইতিপূর্বে তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে, সাংবাদিক রাসেল চৌধুরী এক বিজ্ঞপ্তিতে পেশাগত দায়িত্ব পালনে জেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com