বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের পুটিজুরীতে নোয়াই গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ১৫ মে গভীর রাতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে প্রায় ৩০ ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা, টিভি, মোবাইল ফোনসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টায় নোয়াঐ গ্রামের হাজী তাজুদ আলীর ৪ পুত্র কাতারে বসবস করে আসছেন। গতকাল রাতে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার সুযোগে ১২/১৩ জনের একদল মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতর প্রবেশ করে মহিলাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঠান্ডা মাথায় লুটপাট করে পালিয়ে যায়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হতে থাকায় আশ পাশের লোকজন ঘটনা টের পায়নি। পরে বাড়ির মহিলাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল হাওরের পথ দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পরই বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইয়াছিন রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com