শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে নকল কারখানা থেকে জব্দ করা ২শ’ বস্তা ডিটারজেন্ট পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৫৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নকল কারখানা থেকে জব্দ করা ২শ’ বস্তা ডিটারজেন্ট পাউডার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের ডাম্পিং স্টেশনে ওই ডিটারজেন্টগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এবং র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। আমিরুল ইসলাম মাসুদ জানান, গত ৮ মার্চ মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি নকল ডিটারজেন্ট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ২০০ বস্তা বিভিন্ন সনামধন্য কোম্পানির মোড়ক ব্যবহৃত নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। পরে ওই কারখানার লোকজন তাদের লাইসেন্স আছে বললে তা দেখানোর জন্য সময় দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন দেখাতে ব্যর্থ হয়। বিকেলে প্রকাশ্যে জব্দকৃত ডিটারজেন্ট পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com