বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লন্ডন-বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের সাথে নবীগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০১৪
  • ৫৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ লন্ডন-বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান চৌধুরী বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করেই সাংবাদিকদের কাজ করতে হবে। রাজনৈতিক দলের প্রতি সাংবাদিকদের সমর্থন থাকতে পারে। কিন্তু সংবাদ পরিবেশন করতে হবে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে। তিনি বলেন, নবীগঞ্জে এসেছি নারীর টানে, তাই নবীগঞ্জের সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়নে সবসময় পাশে থাকব।
তিনি গতকাল শনিবার রাতে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে  উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ফখরুল আহসান চৌধুরী, প্রভাষক আলাউর রহমান, এম এ আহমদ আজাদ, রাকিল হোসেন, এম মুজিবুর রহমান, সরওয়ার শিকদার, ফজলুর রহমান চৌধুরী প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আশাহিদ আলী আশা, আকিকুর রহমান সেলিম, ছাত্রলীগ নেতা শেখ শাহনুর, আনহার মিয়া, যুবলীগ নেতা ছালিক মিয়া, হাজ্বী মদরিছ মিয়া, খালেদ হাসান, সিপার চৌধুরী,খছরু মিয়া, ফয়জুর রহমান, মাহবুব চৌধুরী। মতবিনিময় সভার পূর্বে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মতিয়ার চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com