বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে অমৎস্যজীবীদের মৎস্যজীবী কার্ড বাতিলের দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ভূয়া তথ্য দিয়ে কতিপয় অমৎস্যজীবী নিজেকে মৎস্যজীবী তালিকাভূক্ত হবার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে আিভযোগ পাওয়া গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ইতিমধ্যে তওিদে কার্ড প্রদানের জন্য সুপারিশ করেছেন। জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া লিখিত অভিযোগটি প্রদান করেন উপজেলার জলপান্ডব মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের নবীগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ রফিক মিয়া এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আমিন। গত ১৫ এপ্রিল দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার কমলাপুর গ্রামের কৃষ্ণকান্ত কর, নরেন্দ্র দাশ, বেনু কর, শচীন্দ্র বাদ্যকর, লক্ষ্মী কর, রিপতি শব্দকর, রেবা কর, রেবা রানী কর, ঝরনা শব্দকর, স্বপ্না কর, কিরন রানী কর, পবিত্র কর, আরতি রানী শব্দকর, অখিল শব্দকর, সুজিত কর, অরুন কর, নিখিল কর, মনোরঞ্জন কর, কুলেন্দ্র কর, পুলিন্দ্র কর, শ্রীধাম কর, মতিলাল কর, প্রবীর কর, সুরেন্দ্র শব্দকর ও জগাই কর অমৎজীবী। কিন্তু তারা উপজেলা মৎস্য কর্মকর্তাকে ভূয়া তথ্য দিয়ে তাদেরকে মৎস্যজীবী বানিয়ে ভূয়া কার্ড করার সুপারিশ করা হয়েছে। যা প্রকৃত মৎস্যজীবীদের জীবন জীবিকার ক্ষতির কারণ। এর মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগে রাজলক্ষ্মী সমবায় সমিতি’র উল্লেখিত অমৎস্যজীবী ব্যক্তিদের কার্ড বাতিল করার আবেদন জানানো হয়েছে। এছাড়া করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাঈম উদ্দিন গত ৮ এপ্রিল প্রদত্ত এক প্রত্যয়নপত্রে উল্লেখ করেছেন উল্লেখিত ব্যক্তিরা বংশ পরম্পরায় শব্দকর হিসেবে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। প্রকৃত পক্ষে তারা পেশায় মৎস্যজীবী নয়।
এদিকে, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের নবীগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ রফিক মিয়া ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আমিন জানিয়েছেন, অমৎস্যজীবীদের মৎস্যজীবী কার্ড প্রদানের সুপারিশ করায় প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মৎস্যজীবীরা জীবন জীবিকার অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। যদি অমৎস্যজীবীদের কার্ড বাতিল না করা হয় তাহলে আন্দোলন গড়ে তোলে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com