বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ৩ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরের কাচারী পাড়ায় গতকাল শনিবার সন্ধ্যায় ৩ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদরের কাচারী পাড়ার সিরাজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার রোজির (২৬) গতকাল শনিবার সন্ধ্যায় ঘরের ফোনের সাথে ওড়নায় দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার এস.আই মমিনুল ইসলাম ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। নিহতের স্বামী সিরাজ জানায়-আমি ফেনীর একটি মাদ্রাসায় বাবুর্চির চাকুরী করি। শুক্রবার বাড়ীতে এসেছি। আজ বিকালে হাট-বাজার করার জন্য বাজারে যাই। বাজার থেকে মাছ এনে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে অনেকক্ষন ডাকা-ডাকি করি। কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পাই আমার স্ত্রী ঘরের ফোনের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানার এস.আই জাহিদুল ইসলাম জানান-এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন উৎঘপাটন করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com