শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে হত্যার আসামীরা জামিনে এসে বাদীকে হুমকি

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মর্মান্তিক হত্যাকান্ডের শিকার আব্দুল হাই হত্যাকান্ডের আসামীরা জামিনে এসে মামলার বাদী সহ পরিবারের লোকজন ও মামলার স্বাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রত্যাহার না করলে পিতার পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দিচ্ছে নিহতের ছেলে মামলার বাদী জসীম উদ্দিনকে।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোঃ আব্দুল হাইকে মাঠে কৃষি জমিতে পানি সেচ দেওয়া নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে। এ সময় আব্দুল হাইকে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে জসীম উদ্দিন বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কিছু দিন নিরব থাকলেও গত ৯ ও ১৩ মার্চ ১৭ জন আসামী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনে আসে। জামিনে আসার পর থেকেই আসামীরা ও তাদের আত্মীয় স্বজন মামলার বাদী ও স্বাক্ষী সহ পরিবারের লোকদেরকে মামলা প্রত্যাহারের উপর্যুপরি হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান বাদী জসীম উদ্দিন। তিনি আরো জানান মামলা প্রত্যাহার না করলে তার পিতার মতন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছেন জামিনে আসা আসামীরা। এতে করে ওই পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com