সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে পাগলা বিড়ালের কামড়ে মহিলা মেম্বারের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাগলা বিড়ালের কামড়ে জালাতংক রোগে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য মোসলিমা আক্তার (৩৫) এর মৃত্যু হয়েছে। গতকাল ২.৫৫ মিনিটে নিজ বাড়ীতে তার মৃত্যু ঘটে। কবিরাজি চিকিৎসাই তার মৃত্যুর কারণ বলে পরিবারের লোকজন দাবী করছে। মোসলিমা আক্তারের পরিবার সূত্রে জানা গেছে- প্রায় ৩ মাস পূর্বে উপজেলার চৌমুহনী ইউপির সাবেক মহিলা সদস্য রাজনগর গ্রামের শাহেদ আলীর স্ত্রী মোছাঃ মোসলিমা আক্তারকে একটি পাগলা বিড়াল কামড়িয়ে আহত করে। পরে তাকে স্থানীয় আঃ মমিন মুন্সির নিকট নিয়ে গেলে লবণ ও চাউল পড়া খাইয়ে দেন। গত ১০ মার্চ মোসলিমার মধ্যে জালতংকের লক্ষণ প্রকাশ পায়। তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতাল ও পরে বি-বাড়ীয়া সদর অতপর ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার বৃহস্পতিবার তাকে বাড়ীতে পাঠিয়ে দেন। গতকাল তার মৃত্যু ঘটে। লবণ ও চাউল পড়া না খাইয়ে তাকে ডাক্তারী চিকিৎসা দিলে তার মৃত্যু হত না মানুষ বলাবলি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com