শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

চুরি হয়ে আসা গরুটি ফেরত দিয়েছে বাল্লা বিজিবি ॥ উত্তেজনাকর পরিস্থিতির অবসান

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০১৪
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ অবশেষে ভারত থেকে চুরি হয়ে আসা গরুটি ফেরত দিয়েছে বাল্লা বিজিবি। গতকাল চুনারুঘাটের বাল্লা সীমান্তের রেমা বিওপি দিয়ে গরুটি ফেরত দেয়া হয়। এর ফলে ৩ দিনের উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়েছে। বিজিবি সূত্র ও এলাকাবাসি জানান, ১১ মার্চ দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের চেরমাবস্তি এলাকার সাহা প্রদীপ দাসের গর্ভবতী একটি গাভী চোরেরা ১৯৬৯ নং মেইন পিলারের ৪৪ সাব পিলারের পাশ দিয়ে নিয়ে আসে। এনিয়ে ভারতের বাছাইবাড়ী ক্যাম্পের বিএসএফ বাল্লা বিজিবিকে পত্র প্রেরণ করে ২৪ ঘন্টার মধ্যে গরু ফেরতের অনুরোধ জানায়। এদিকে চেরমাবস্তি এলাকার লোকজন গরু উদ্ধারের জন্য বাংলাদেশের ভু-খন্ডে প্রবেশ করে বন মজুরসহ অন্যান্যদের নানা ধরণের ভয়ভীতি দেখায় এবং গরু ফেরত না দিলে জঙ্গলে প্রবেশে নিষেধ করে। এরপর বাল্লা বিজিবি জোয়ানরা ওই গরু উদ্ধারে তৎপর হয়। উত্তেজনা প্রশমনে জহিরুল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় মেম্বার নির্মল চন্দ্র দেব, আঃ রউপ, আব্দুল্লাহ ও মালেকসহ অন্যান্যরা গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ওই গাভীটি জারুলিয়া গ্রামের গরু ব্যবসায়ী আকসিরের বাড়ী থেকে উদ্ধার করে বিজিবি জোয়ানের নিকট হস্তান্তর করেন। আকসির জানায়, সে গরুটি মাসুক ও মানিকের কাছ থেকে ২০ হাজার টাকায় কিনেছে। মানিক বলেছে, সে গরুটি শাহীন ও চিকা মাসুকের কাছ থেকে কিনে বিক্রি করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com