রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

শহরের শায়েস্তানগরে প্রবাসীর কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই সহোদরকে কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে এক প্রবাসির কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই সহোদরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে দুই সহোদর জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারা হল শায়েস্তানগর এলাকার ইটালি হাউজের বাসিন্দা মৃত আব্দুল খালেক ওরফে ছেনু মিয়ার পুত্র মুখলেছুর রহমান তনু (৪৫) ও আবিদুর রহমান ইমন (৩৩)।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা সদরের মুগুলটুলি গ্রামের বেলজিয়াম প্রবাসি অসীম উদ্দিন সরকারসহ তার পরিবারের লোককে ইটালি পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে ১ কোটি টাকা হাতিয়ে নেয় আসামীরা। কিন্তু ইটালি না পাঠিয়ে প্রতারণা শুরু করলে বিষয়টি অসীম উদ্দিন সরকার তার শ্বশুরকে জানালে তিনিসহ মুরুব্বীরা সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকের উপস্থিতিতে সালিশে বসেন। উক্ত সালিশে টাকা নেয়ার কথা আসামীরা স্বীকার করে। তারা কিছুদিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে মুরুব্বীদের আশ্বস্থ করে। পরে তারা টাকা না দিয়ে সময় কর্তন করে। এক পর্যায়ে আসামীরা শহরে একটি বাসা নির্মাণ করে। মামলার অন্য আসামীরা হল মুহিবুর রহমান রিপন ও আহমেদ সুহেল। তারা পলাতক রয়েছে। বাদি তার আরো উল্লেখ, করেন আসামীরা নারী পাচারকারী, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com