সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সুশান্ত দাশের সাথে সদর থানায় যুবকের হাতাহাতি

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমার এমপি ডটকমের চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী সুশান্ত দাশ গুপ্ত এর সাথে রাহুল নামে যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর থানার ভিতরে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি রাহুলের সঙ্গীরা জানতে পারলে শতাধিক যুবক থানায় গিয়ে জড়ো হয়। এ সময় সুশান্ত দাশ গুপ্তকে । পরে থানায় গিয়ে তিনি রক্ষা পান। যদিও তিনি বিষয়টি অস্বীকার করে বলেন লাঞ্ছিত নয়, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সুশান্ত দাশ গুপ্ত সদর থানায় রাহুল সহ কতেক যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করতে যান। এ সময় উপস্থিত রাহুলকে দেখতে পেয়ে সুশান্ত তাকে তেড়ে যান। এ সময় সুমান্ত ও রাহুলের মাঝে ঠেলা ধাক্কাধাক্কি হয়। পুলিশ তাদেরকে নিবৃত্ত করেন। এ ঘটনার খবর পেয়ে রাহুলের সঙ্গী শতাধিক যুবক থানায় ছুটে যান। অবস্থা বেগতিক দেখে পুলিশ নিরাপত্তার স্বার্থে সুশান্তকে তাদের হেফাজতে রাখেন। এ সময় যুবকরা থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের আশ্বস্থ করলে বিক্ষোভ তুলে নেয়া হয়। সুশান্ত দাশ গুপ্ত জানান, গত বুধবার রাতে তাঁর হবিগঞ্জের বাসার সামনে এসে রাহুল নামের ব্যক্তি হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তিনি হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করতে যান। এ সময় রাহুল থানায় অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর রাহুল স্থানীয় কিছু নেতাকর্মীদের নিয়ে থানা ভবন ঘেরাও করে ফেলেন। এতে সকাল থেকে থানায় অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। বিকেল ৫টায় সুশান্ত বলেন, সকাল থেকে এখন পর্যন্ত থানার ভেতরে আমি অবরুদ্ধ অবস্থায় আছি। তবে সন্ধ্যার দিকে পুলিশ ৬টার দিকে তিনি থানা থেকে বেরিয়ে আসেন। হবিগঞ্জ সদর থানার (ওসি) ইয়াসিনুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার সুশান্ত একটি মামলা করতে এসেছেন। এ ব্যাপারে তাঁর সাথে কথাবার্তা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com