সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে হত্যার চেষ্টা, লুটপাট ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামী সিরাজ মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের জজ মিয়ার পুত্র। গত শুক্রবার ভোরে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজ মিয়াকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ৩ মার্চ সকালে একই গ্রামের বিল্লাল মিয়ার পুত্র নুর উদ্দিনকে পূর্ব বিরোধের জের ধরে মারপিটসহ বাড়িঘরে লুটপাট করে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে সিরাজসহ তার লোকজন। এ ঘটনায় পরের দিন নুর উদ্দিন বাদি হয়ে সিরাজকে প্রধান আসামী করে ৭ জনের নামে লাখাই থানায় মামলা করে। মামলার পর তারা আত্মগোপনে চলে যায়। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com