সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক ও হাফিজুল ইসলাম জামিনে মুক্ত

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম দীর্ঘ ৪৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তিলাভ করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান। এ সময় কারা ফটকের সামনে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মোটর সাইকেল শোডাউন দিয়ে জেলা বিএনপির কার্যালয়ে নিয়ে যান।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ কারামুক্ত ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক আহমেদ ও হাফিজুল ইসলামকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারন সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি আরিফে রব্বানী টিটু, মুখলিছুর রহমান ফয়ল, রফিক মিয়া, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন।
এ সময় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেন, ছাত্রনেতাদের যেভাবে আমরা মুক্তি করে এনেছি। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্তি করে আনব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com