সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরকে মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে ০১৭৪৬-০৬৯০৬৮ নম্বর মোবাইল থেকে নোয়াপাড়া ইউপির ৭বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের ০১৭১৫-৩৬৫৯৫৯ মোবাইল ফোন করে বোমা মেরে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনার পর চেয়ার‌্যমান নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ব্যাপারে চেয়ারম্যান সৈয়দ আলমগীর গত ১৩ মার্চ মাধবপুর থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com