বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট দেউন্দি চা বাগানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের প্রতীক থিয়েটারের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় দেউন্দি চা বাগানে থিয়েটারের নিজস্ব মঞ্চে আলোচনা সভা ও কৃতী নারীদের সম্মাননা প্রদান, গান-নাচ ও নাটকে মুখরিত হয় মঞ্চ। প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন পাল, থিয়েটারের উপদেষ্টা গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আমোদ মাল, মেম্বার লক্ষি চরণ বাকতী, কার্তিক বাকতী, অমল ভৌমিক, কনক ভট্টাচায্য, মলিন বিশ্বাস, তাপস, তিমির, চন্দ্রন মহালি, দিপ্ত বাগদি, প্রদীপ গুনার্জী ও সাংবাদিক অপু দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর ফলে নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে দেশ এক ধাপ এগিয়ে গেছে। তারা আরো বলেন, সব ধরণের বৈষম্য নিরসনে সকলকে একযোগে কাজ করতে হবে। পরে সন্ধ্যায় থিয়েটারের শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। ৮টায় চানপুর চা বাগানের জীবন যুদ্ধে বিজয়ী চা শ্রমিক নারী বিরঙ্গনা সাবিত্রী নায়েক ও অনিমা বারাইক বাদাম টিলা বস্তি দেউন্দি চা বাগানের এই দুই নারীকে সম্মাননা প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদেরকে উপহার দেওয়া হয় থিয়েটারের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে আশপাশের নানা বাগানের বাসিন্দা এসে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। অনুষ্ঠানে শুধু গান নয় ছিল থিয়েটারের সকল নারীদের নিয়ে সুনীল বিশ্বাসের নাটক ‘স¦াধীনতা তুমি কার’। সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। এ ধরণের একটি অনুষ্ঠান উপহার দেওয়ায় থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসসহ থিয়েটারের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com