বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

মেডিকেল কলেজসহ হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন করায় উমেদনগরে এমপি আবু জাহিরকে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৮৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স, বিকেজিসি-গভট স্কুলে ডাবল শিফট চালুসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করায় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহিরকে বিশাল সংবর্ধনা প্রদান করেছেন উমেদনগরবাসী। সোমবার রাতে উমেদনগর পূর্ব এলাকার মুরুব্বীয়ান ও যুবসমাজের ব্যানারে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত ব্যক্তিত্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, আপনারা আমাকে দুইবার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন বলেই আমি ব্যাপক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। তাই সকল উন্নয়ন কর্মকান্ডের কৃতিত্বসহ আজকের সংবর্ধনার মাধ্যমে আমাকে দেয়া সম্মানটুকু আমি আপনাদেরকেই উৎস্বর্গ করছি। তিনি বলেন, জনসেবাকে ইবাদত মনে করে আমি দিনরাত জনগণের জন্যই কাজ করে যাচ্ছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের কাজ করার মাধ্যমে আমি সকলের ভালাবাসা অর্জন করেছি। হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে যে ভালবাসা দিয়েছেন তা আমি কোনোদিন ভুলতে পারবো না।
এ সময় বক্তারা বলেন, এডঃ মোঃ  আবু জাহির এমপি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যে উন্নয়ন করেছেন তা স্বাধীনতা পরবর্তীতে কোনো নেতা করতে পারেননি। এ সময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনেও এডঃ মোঃ আবু জাহিরকে এমপি নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
এডঃ গৌরাঙ্গ চন্দ্র শীলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আরব আলী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি রমিজ আলী, বারো’র সরদার সোনা মিয়া, বিশিষ্ট মুরুব্বী মিমরাজ মিয়া, জেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগ নেতা সামছু মিয়া, কৃষক লীগ নেতা আলাউদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মাহবুবুর রহমান সানি প্রমুখ।
এছাড়াও সাবেক রেঞ্জ অফিসার আকবর হোসেন, বিশিষ্ট মুরুব্বী দারগ আলী, আলী হায়দার, সামছু মিয়া, অরবিন্দু চন্দ্র শীল, রজব আলী, সাহিদ মিয়া মাস্টার, মুনছব আলী, জবান আলী, আশরাফ উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com