স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে দু’দিনব্যাপী হবিগঞ্জ পৌর এলাকার নাতিরাবাদ মাঠ প্রাঙ্গনে দেওয়ান আব্দুর রশিদ দুলাশাহ’র ২য় বার্ষিক ওরস মাহফিল শুরু হচ্ছে। ওরস উপলক্ষে মাঠে দু’দিন আগ থেকে কয়েকটি কাফেলা তৈরী করা হয়েছে। কাফেলাগুলো দেশের বিভিন্ন স্থান থেকে এসে বাউল শিল্পী গান পরিবেশন করবেন। ওরসের প্রথম দিনে রহমান ইদু শাহ, এমদাদ দেওয়ান ও মোহাম্মদ আলী’র বসুন্ধরা কাফেলা মুক্তার আক্তার, ইতিশা, ভৈরবের বিউটি আক্তার, কুমিল্লার কবিতা সরকারসহ দেশ রবণ্য বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন। এতে সকলকে উপস্থিত থাকার জন্য বসুন্ধরা কাফেলার নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।