বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন ॥ নমীর আলী সভাপতি, লিটন সেক্রেটারী, নাসিম সাংগঠনিক

  • আপডেট টাইম সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮২৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির আজীবন সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী পুরাতন কমিটি বিলুপ্ত করেন গত ৬ ফেব্র“য়ারী। ওই দিনই কণ্ঠ ভোটের মাধ্যমে জীবন আহমেদ লিটনকে পুনরায় সেক্রেটারী, আনোয়ার হোসেনকে জয়েন্ট সেক্রেটারী, এস এম জহিরুল ইসলাম নাসিমকে সাংগঠনিক নির্বাচিত করা হয়। পরে সভাপতি, সেক্রেটারী, জয়েন্ট সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদককে পুর্নাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেন ইউনিটির সাংবাদিকবৃন্দ। গেল ২৩ ফেব্র“য়ারী ২০১৮ খ্রিষ্টাব্দ দায়িত্ব প্রাপ্ত সাংবাদিকগণ বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির পুর্নাঙ্গ কমিটি গঠন করেন। ১২ সদস্যের পুর্নাঙ্গ কমিটি হলো, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী সভাপতি (আজীবন), আক্কাছ আলী খান, মোঃ মোতাব্বির হোসেন, খোরশেদ আলম, জামাল উদ্দিন আলফু সহ-সভাপতি, জীবন আহমেদ লিটন সেক্রেটারী, আনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারী, এস এম জহিরুল ইসলাম নাসিম সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর রহমান দুদু প্রচার সম্পাদক, আব্দুল কদ্দুস বিশ^াস, মাস্টার ইফতেখার উদ্দিন ও আল-আমিন খান নির্বাহী সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com