সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা আওয়ামীলীগের মার্চ মাসে মাসব্যাপী কর্মসূচি

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের জাতীয় ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হলো মার্চ মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে। ১৭ মার্চ জন্মগ্রহণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৫ মার্চ কালেরাত্রিতে হয়েছিল গণহত্যা আর ২৬ মার্চ শুরু হয়েছিল বাঙালির স্বাধীনতা যুদ্ধ। এই চারটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে মাস্যব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গতকাল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মাঝে রয়েছে জেলা সদরে ওই চারটি দিবসে জেলা আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে। অনুরূপভাবে সকল উপজেলা ও পৌরসভাকেও কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি পুরো মার্চ মাসে হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠন কর্মসূচি পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com