বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বই মেলার শেষ দিনে দর্শকদের উপছে পড়া ভীড়

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা প্রশসনের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনার চত্ত্বরে ৩ দিন ব্যাপি বই মেলার শেষ দিনে দর্শকদেও উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় বিভিন্ন এলাকার চাকুরী জীবিরা পরিবার-পরিজন নিয়ে মেলায় আসেন। কেউ বই কিনে, কেউবার ঘুরতে আসে। সকাল ১১টা থেকে শুরু হওয়া মেলা পরিসমাপ্তি ঘটে রাত ১০টায়। ৩ দিনেই শিল্পকলা একাডেমীর শিল্পিরা কবিতা আবৃতি ও গান গেয়ে দর্শকদেও মাতিয়ে রাখে। বিক্রেতেরা জানান, উপজেলা পর্যায়ে প্রত্যাশার চেয়ে বেশি বই বিক্রি হচ্ছে। আমাদের ধারনা ছিল তথ্য প্রযুক্তির যুগে বইয়ের প্রতি মানুষের আসক্তি কমে গেছে। বিশেষ করে শিশুদেও ছড়া, কবিতা ও গল্পের বই বিক্রি হয়েছে বেশী। মোস্তাকিম লাইব্রেরীর মালিক সাংবাদিক আবুল খায়ের জানান-বই মেলার শেষ দিনে প্রচুর বই বিক্রি হয়েছে। বর্ণমালা লাইব্রেরীর মালিক কাঞ্চন চকদার জানান, বই পড়া ও বই বিক্রি আগের চেয়ে অনেক কমে গেছে। উপজেলা নিবার্হী কর্মকর্তার কথায় আমরা লাইব্রেরীর মালিকরা বই মেলায় অংশ গ্রহন করেছি। আমরা ভয়ে ছিলাম কোন বই বিক্রি হবে না। কিন্তু মেলায় অনেক বেশি বই বিক্রি হয়েছে।
ছাত্রবন্ধু লাইব্রেরীর মালিক শ্যামল দেব জানান, তথ্য প্রযুক্তির কারনে এখন পাঠক তেমন বই পড়ে না। কিন্তু মেলায় এসে দেখলাম অনেক তরুন তরুনী শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের লোক গল্প ,উপন্যাস ,সমসায়িক সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসের বই খোঁজে কিনে নিচ্ছে। আগামীতে বই মেলায় বড় পরিসরে অংশ গ্রহন করব।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান-বর্তমান সময়ে তরুন সমাজকে বই পড়ার প্রতি মনোযোগি করার লক্ষ্যেই ভাষার মাসে এ মেলার আয়োজন। কোন বরাদ্দ না থাকলেও স্থানীয় লাইব্রেরীর মালিকদের সঙ্গে আলোচনা করে বই মেলার আয়োজন করেছি। মেলায় বেশ সাড়া পড়েছে। অনেক বই বিক্রি হয়েছে। এতে লাইব্রেরী মালিক সহ আমরা অনুপ্রাণিত হয়েছি। আগামীতে আরো বড় পরিসরে করার পরিকল্পনা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com