রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

স্কুলে গেল বই-খাতা নিয়ে বাড়ি ফিরল লাশ হয়ে

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাত্র প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল মোশাহিদ (৭)। অন্যান্য দিনের মত গতকাল মঙ্গলবারও সে বই-খাতা নিয়ে স্কুলে পড়তে গিয়েছিল। কিন্তু তাকে বাড়ি ফিরতে হয়েছে লাশ হয়ে। একটি প্রাইভেটকার তার প্রাণ কেড়ে নিয়েছে এ ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ৩টার দিকে হবিগঞ্জ শহরতলীর হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর গ্রামের কাছে। নিহত মোশাহিদ মিয়া ওই গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে মোশাহিদ স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এসময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন মোশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com