রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাদক ব্যবসায়ীকে আদালতের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ আটক মাদক বিক্রেতাকে ৩ বছরের কারাদণ্ডসহ ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক কাজী মিজানুর রহমান। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৬ ডিসেম্বর একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজাসহ বিলাল হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেন তৎকালীন ডিবি পুলিশের এসআই মোঃ হেলাল উদ্দিন। পরে তিনি বাদি হয়ে বিলালকে আসামী করে মামলা করে তাকে কারাগারে প্রেরণ করেন। কারাগার থেকে সে দীর্ঘদিন হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়। ৭ জন স্বাক্ষির সাক্ষ্য শেষে সম্প্রতি দণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোঃ আব্দুল মতিন। দণ্ডপ্রাপ্ত বিলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। রায় প্রদানকালে বিলাল পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com