শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৪নং ইউনিয়ন পরিষদ মাঠে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হালিম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হাছান শাহীন, জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান মিয়া, উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত আহবায়ক নাঈম হাসান পুলক, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ তোফা, কাউসার আহমেদ সিহাব, রফিকুল ইসলাম মাসুদ, শাহ নোয়াজ আলম রাজু এবং সাইফুল ইসলাম টিপু, জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের সদস্য আবু সাহেদ, মোজাক্কির মিয়া, ইমদাদুল হক মাসুম, আওলাদ হোসেন বাবু ও সেজু আহমেদসহ সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের সকল অপকর্মসহ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে সবসময় প্রস্তুত রয়েছে। উপজেলা কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে ব্যানার-ফেস্টুন সহকারে আনন্দ মিছিলে যোগ দেন নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com