বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সুখিয়া রবি দাসের টাকা আত্মসাতকারী সুশান্তর গ্রেফতার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সন্ত্রাসী হামলায় নিহত সুখিয়া রবি দাসের নামে টাকা উত্তোলন করে আত্মসাতকারী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের গডফাদার মাদকাসক্ত সুশান্ত দাশকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় একাধিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
হবিগঞ্জ গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ূন খানের সভাপতিত্বে ও বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় এতে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর গৌতম রায়, মোঃ আলমগীর, মিজানুর রহমান, নারী নেত্রী ফিরোজা আক্তার, কৌশিক আচার্য্য পায়েল।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাজী সামছু মিয়া, বিপ্লব রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, সদস্য তাজ উদ্দিন আহমেদ তাজ, এডঃ আনিস, আলম মিয়া, আলমগীর মিয়া, আমির হোসেন, বাহার মিয়া, শান্তনু দাশ অলক, জালাল মেম্বার, দেলোয়ার খান, আবুল কাশেম, ফয়জুর রহমান রবিন, সাফিয়া আক্তার, সুশীলা রবি দাশ, কমলা রাণী, ফুলবাহার, পারভেজ বেগম, মনি দাশ, রুমা, জুবেদা খাতুন, আমিনা বেগম, রাহেলা খাতুন, বাসন্তী দাশ, সামছুন্নাহার, পারুল বেগম, গৌরী রাণী দাশ, নিয়তি রাণী, পিংকি দাশ, উর্মি রায় ও শারমিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সুখিয়া রবিদাসের পরিবারকে পুণর্বাসনের জন্য ইংল্যান্ড প্রবাসীরা অনুদান দেন। উক্ত টাকা দেয়া হয় ইংল্যান্ড থেকে পরিচালিত বাংলাদেশ ভিত্তিক ‘আমার এমপি ডটকম’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তের হাতে। কিন্তু সে উক্ত টাকা সুখিয়ার পরিবারকে না দিয়ে আত্মসাত করে নিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ জুন ভোরে নুরপুর ইউনিয়নের সুতাং বাজারে হরিজন সম্প্রদায়ের মহিলা সুখিয়া রবি দাসকে ধর্ষণ করার পর কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে আবুল কালাম আজাদ উরফে সাইলু মিয়া। ঘটনার পরপরই সাইলুকে গ্রেফতার করা হলেও অপর আসামিরা এখনো পলাতক রয়েছে। আর এই সুযোগে যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সদস্য পরিচয়দানকারী সুশান্ত দাশ গুপ্ত সুখিয়ার পরিাবারকে সাহায্যের নামে লন্ডনের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা অনুদান সংগ্রহ করেন। বক্তারা আরো বলেন, গত বছরের ৮ জুলাই বিকাল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুখিয়ার পরিবারের সকল দায়িত্ব নেন আমার এমপি ডটকম স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার চেয়ারম্যান সুশান্ত দাশগুপ্ত। তার পক্ষে তাঁর বিশেষ প্রতিনিধি সংগঠনের ও সেকুলার বাংলাদেশ মোভমেন্ট ইউ.কে এর সদস্য সুমন্ত দাসগুপ্ত লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ঘোষণার এক বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত অনুদানের একটি টাকাও সুশান্ত দাশগুপ্ত তাদেরকে প্রদান করেননি। তারা আরো বলেন, সুশান্ত দাশগুপ্ত লন্ডনের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৫ হাজার পাউন্ড সংগ্রহ করেছিলেন।
তারা উক্ত টাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সুশীল সমাজের মাধ্যমে সুখিয়ার পরিবারের কাছে তুলে দেয়াসহ ও সুশান্ত দাশ গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান। অন্যথায় পুরো এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com