সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বহুগুনে গুনান্বিত রবীন্দ্র বেঁচে রবে কর্মের মহিমায়-মেজর (অবঃ) সুরঞ্জন দাশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মেজর (অবঃ) সুরঞ্জন দাশ বলেছেন, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সের মাধ্যমে নয়। বহু গুনে গুনান্বিত রবীন্দ্র বেঁচে ররে তার কর্মের মহিমায়। নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত রবীন্দ্র চন্দ্র দাশ এর নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল ফাতেহ ফাত্তাহ বলেন, দেশমাতৃকার মুক্তির সংগ্রামে যাঁরা নিজের জীবনের তোয়াক্ক না করে লাল সবুজের পতাকার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন সদ্য প্রয়াত রবীন্দ্র দাদা ছিলেন তাদের মধ্যে অন্যতম। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত নাগরিক শোক সভায় উপরোক্ত কথাগুলি বলেন। সংগঠনের আহব্বায় ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া সঞ্চালনায় শোকসভায় শোক প্রস্তাব পাঠ করেন প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন-স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত উপ-পরিচালক ডাঃ সফিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহম্মদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ সুমঙ্গল দাশ সুমন, শোকসভা প্রস্তুতি কমিটির আহব্বায়ক শামীম আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, সাবেক ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, সাবেক ছাত্রনেতা সুনীল কান্ত দাশ, ব্যাংক কর্মকর্তা নিবারণ চন্দ্র দাশ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেপু, ইউপি আওয়ামীলীগ সভাপতি বজলুল রহমান, যুবলীগ যুগ্ম আগববায়ক লোকমান আহমেদ খান, মুক্তিযোদ্ধা বশির আহমেদ, মুক্তিযোদ্ধা কমরু মিয়া, মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা, সামসুদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃপেষ রঞ্জন দাশ, কনর আলী মাষ্টার, সেলিনা বেগম, ফণি ভুষন রায়, সুবিনয় দাশ, জাহাঙ্গীর বখত চৌধুরী, আলী আমজাদ রতন, পলাশ রতন দাশ, পিন্টু চন্দ্র দাশ, আওয়ামীলীগ নেতা ভানু লাল দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা রূপায়ন দাশ, মেম্বার ফনি ভূষন দাশ, মেম্বার বদরুল মিয়া এবং সদ্য প্রয়াত রবীন্দ্র চন্দ্র দাশের স্ত্রী অবসর প্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা দাশ ও পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাশ রাজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com