সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের সার্বিক উন্নয়নে আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম মার্কায় ভোট দিন-এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০১৪
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং নবীগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আওয়ামীলীগ মহাজোট প্রার্থী আলমগীর চৌধুরীকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমপি এমএ  মুনিম চৌধুরী বাবু। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় কুর্শি ইউপির ভুবিরবাক শ্রী রাখাল ঠাকুর বার্ষিক মহাউৎসবের আলোচনায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উৎসব কমিটির সভাপতি বিশ্বজিৎ আচার্য্য বিষুর সভাপতিত্বে এবং ছাত্র সমাজ নেতা নিউটন সূত্রধরের পরিচালনায় এতে বিশেষ  অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদে মহাজোট প্রার্থী আলমগীর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা আলী আহমদ মুসা, লন্ডন প্রবাসী আলতাব মিয়া চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, ডাঃ অমলেন্দু সুত্রধর, উপজেলা যুব সংহতির সভাপতি সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, ছাত্র সমাজ সভাপতি এম এ মতিন চৌধুরী, প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com